চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

হাইদগাঁওয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে সামশুল হক চৌধুরী এমপি’ গনসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-১৬ ০১:০১:১৩ || আপডেট: ২০১৮-১২-১৬ ০১:০১:১৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাইদগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এসময় সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে পটিয়ার গ্রামে-গঞ্জে, পাড়া –মহল্লায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ নানা উন্নয়ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিছু কাজ অসমাপ্ত রয়েছে, সেসব অসমাপ্ত কাজ সমাপ্ত করে আগামীতে পটিয়াকে আধুনিক পটিয়ায় রূপান্তর করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর ও উন্নয়নে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে শরীক হওয়ার আহব্বান জানান। গনসংযোগকালে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, জেলা আওয়ামীলীগ সদস্য বিজন চক্রবর্ত্তী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম জুলু, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হক হাফেজ, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দীন পারভেজ, পৌরসভা যুবলীগ নেতা আলমগীর আলম, উপজেলা যুবলীগ নেতা রবিউল আলম ছোটন, সুশীল দেবনাথ, ইউনিয়ন যুবলীগের সভাপতি করিম মোস্তফা, সাধারন সম্পাদক মনির, নাজমুল সাকের সিদ্দিকী, ফারুক, পারভেজ উদ্দীন, সোহেল চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *