নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:০৫:১৩ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:০৫:১৩
নূর হোসেন মামুন, কাপ্তাই : কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে রবিবার সকালেই নানান অায়োজনে সুষ্ঠুভাবে উদযাপিত হয় মহান বিজয় দিবস ২০১৮। এসময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত হয়েছিল উপজেলার কর্মকর্তাদের অংশগ্রহণে উল্টো দৌড় প্রতিযোগিতা। পরিচালক বাঁশিতে ফুঁ দেওয়ার সাথে সাথেই সবাই দৌড়াতে শুরু করেন। এতে অন্যান্য কর্মকর্তাদের ন্যায় উপজেলা অাইসিটি প্রোগ্রামার সলিল চাকমাও অংশগ্রহণ করেন।
প্রথম দিকে তিনি দৌড়ে সকলের চেয়ে মোটামুটি ভালো অবস্থানেই ছিলেন। কিন্তু হঠাৎ অাকশ্মিকভাবে তিনি মাটিতে পরে যান এবং শরীরের কিছুস্থানে অাঘাত পান। তখন সাথে সাথেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা এসে তাকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। উল্লেখ্য, আর্তমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারের সহায়ক বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দেশের অসহায়, বিপদাপন্ন ও দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে আসছে। সোসাইটির সব কার্যক্রম জাতীয় সদর দপ্তরের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলা ইউনিট ও চার সিটি ইউনিটের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রাথমিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠিত হয়।
এসময় তারা কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে দেখা যায়। সর্বশেষে তাদের কার্যক্রমে অভিভূত হয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল সংগঠনটিকে শুভেচ্ছা স্বারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই রেড ক্রিসেন্টের উপ যুবপ্রধান (১) রনি চন্দ্র নাথ, উপ যুবপ্রধান (২) হ্লামরাউ মারমা, পরিকল্পনা ও জনসংযোগ বিভাগের প্রধান ওসমান গনি, প্রশিক্ষণ বিভাগের উপ-প্রধান তাহমিনা আক্তার, প্রশিক্ষণ বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব, ক্রিয়া ও সংস্কৃতি বিভাগের উপ-প্রধান মাইশা আক্তার তমা, রক্ত বিভাগের প্রধান রফিকুল ইসলাম, রক্ত বিভাগের উপ-প্রধান মাএচিং মারমা, সেবা ও স্বাস্থ্য বিভাগের প্রধান জয় চৌধুরী, বন্ধুত্ব বিভাগের প্রধান তাসলিমা আক্তার সূচি, বন্ধুত্ব বিভাগের উপ-প্রধান মহসিন হাসান মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন, আসিফুল ইসলাম, রিয়াজ হোসেন, জসিম উদ্দিন রিমন, মাহফুজ হোসেন সহ অারও অনেকে।