চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০১:০৬:০৫ || আপডেট: ২০১৮-১২-১৭ ০১:০৬:০৫

চকরিয়া অফিস : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নানা কর্মসূচী পালনের মাধ্যমে শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ১৬ই ডিসেম্বর রবিবার চকরিয়া পৌর শহরের বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে ফোরামের সদস্যরা একটি র‌্যালী সহকারে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের স্মরণে গভীর শ্রদ্ধা ও এক মিনিট নিরবতা পালন করেন। পরে শহীদ মিনারে প্রাঙ্গণে মহান স্বাধীনতার বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা,র‌্যালী ও পুষ্পমাল্য অর্পণ অনুষ্টানে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আরাফাত হোছাইন। উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের চট্টগ্রাম বিভাগীয় প্রধান এবং দূর্বার নারী নেটওয়ার্কের আঞ্চলিক প্রধান শাহানা বেগম। ফোরামের পৃষ্ঠপোষক চকরিয়ার যায়যায়দিন প্রতিনিধি মো. মনজুর আলম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান ও চকরিয়ার বৃহত্তম সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম নয়ন, উপদেষ্টা এস এম মাহমুদুল করিম পাইলট ।

আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা যাযযাযদিন ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সহ সভাপতি ইসফাত হাসান ইস্পাত, যুগ্ম সাধারণ সম্পাদক জিকু, যুগ্ম-সহকারী সাধারণ সম্পাদক নুরুল কবির মিলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শোয়াইবুল ইসলাম, যুগ্ম সহকারী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নাহিদ, অর্থ সম্পাদক রবিউল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী মর্তুজা টিটু, সহকারী সাধারণ সম্পাদক দিনারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইমন, মোঃ রাজিব, আব্দুল হাকিম, সাঈদ মোস্তাকিম সিফাত, নবীর হোছাইন, ইউসুফ জালাল, সাজ্জাদ হোসেন, কাজী রায়হান প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *