চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধা বৃত্তি পরিক্ষা সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:২৬:০৪ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:২৬:০৪

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ৭ম বারের মত আয়োজিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিক্ষা গাছবাড়ীয়া নিত্যনন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন, মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম মনির উদ্দীন, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান, শিক্ষানুরাগী মোহাম্মদ জসীম উদ্দীন, পরিক্ষা নিয়ন্ত্রক বিজয় কৃষ্ণধর, সচিব মোঃ আবু ছৈয়দ, সহ-সভাপতি রূপন কুমার নাথ, সাবেক সভাপতি ছৈয়দ মঈনুদ্দীন বাবর, এসোর কর্মকর্তা জাকের হোসেন, মোজাম্মেল হোসেন, মোঃ ফরমান উল্লাহ, মোঃ আনছার, মোঃ আরাফাত, মোঃ কামাল, মোঃ ইউছুপ, আবু জাফর, নাজমা বেগম প্রমুখ। বৃত্তি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯’শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় অভিভাবক মহল মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকায় ফলাফল প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *