চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:৪৫:১০ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:৪৫:১০

মোঃ জয়নাল আবেদীন টুুক্কু, (নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি) বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ভোরে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির নেতৃত্বের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরেই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যপক শফিউল্লাহর নেতৃত্বের অঙ্গ ও সহযোগি সংগঠন। ভোর সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনজার্চ মোঃ আনোয়ার এর নেতৃত্বের পুলিশের একটি চৌকসদল ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া উপজেলা বিএনপির সাভাপতি আরিফ উল্লাহ ছোট্টোর নেতৃত্বে বিএনপি ও তার অংঙ্গ সংগঠন, নাইক্ষ্যংছড়ি হাজ্বি এম এ কালাম সরকারী ডিগ্রী কলেজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও প্রীতি ফুটবল মম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় মহান বিজয় দিবসের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপক শফি উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তছলিম ইকবাল চেীধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চেীধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,প্রচার ও দদপ্তর সসম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপর দিকে সকাল সাড়ে নয়টার সময় বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠন সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপর বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হকের নেতৃত্বে অঙ্গ ও সহযোগি সংগঠন স্থানীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ৯টা পঁয়তাল্লিশ মিনিটের সময় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুল, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইশারী ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামজিক সেবা প্রদান প্রকল্পের পাড়া কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন র‌্যালী সহকারে স্থানীয় শহীদ মিনারে প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একে.এম হাবিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল র‌্যালী সহকারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাইশারী হাই স্কুল মাঠে জাতীয় পাতাকা উত্তোলন ও বিজয়ের পতাকা বহন করে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল ১০টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম এর নেতৃত্বে বাইশারী হাইস্কুল মাঠে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে বাইশারীর সকল জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিসপ্লে অনুষ্ঠান ও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *