চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

নৌকার প্রার্থী নজরুলের সমর্থনে খাগরিয়ায় জনসভা : উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০১:৪৩:০৬ || আপডেট: ২০১৮-১২-১৭ ০১:৪৩:৪১

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নৌকার সমর্থনে ১৫ ডিসেম্বর বিকালে এক বিশাল জনসভা খাগরিয়ার কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমেদ। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এ উন্নযনকে তরান্বিত করতে আবারো নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসালে বাংলাদেশ জঙ্গীবাদ রাষ্ট্রে পরিণত হবে। তাই স্বাধীনতা স্বপক্ষের শক্তি নৌকাকে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দিন।
বিশেষ অতিথি বক্তব্য চট্টগ্রাম-১৪ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চেšধুরী বলেন, উন্নয়ন চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য তাকে আরেকবার নৌকা প্রতীকে ভোট দেওয়া আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ, জেলা পরিষদের সদস্য শাহেদা আক্তার, আ’লী নেতা মাহফুজুর রহমান, মাঈনুদ্দীন সাকী, জাহেদুল ইসলাম সোহেল, আবু তাহের, রাশেদ আজগর সুজা, নুরুন্নবী, খোরশেদ আলম, মাহমুদুল হক, আবুল খায়ের,মুন্সি াবদুর রউফ সৌরভ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা হারুনুর রশিদ খোকা, আবু বক্কও, নাজিম উদ্দীন রোকন, এসএম সৈয়দ, মোঃ মহসিন, আবদুল মান্নান, মফিজুর রহমান, হাবিবুল­াহ, নাজিম, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, ফোরকান, মনজুর আলম, ফকরুল হাবিব মাসুদ, শাহ্ মোয়াজেম হোসেন রুবেল, মোরশেদুল আলম, তরিকুল ইসলাম, মোহাম্মদ ইরফান প্রমুখ। জনসভা শেষে নেতৃবৃন্দ খাগরিয়ার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *