এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:২৯:৪৮ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:২৯:৪৮
এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি : দোহাজারী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা অংশগ্রহন করেন । এসময় তিনি বলেন, অত্র আসনে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে হলে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, গত ৫ বছরে শঙ্খের ভাঙ্গন প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট,মাদ্রাসা,মসজিদ, মন্দিরসহ প্রতিটি ক্ষেত্রে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন যা বিগত কোন সরকারের আমলে তা এত উন্নয়ন হয়নি।
তবে আরো কিছু অসাপ্ত কাজ রয়েছে তা করে যাওয়ার জন্য আবারো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং তিনি চান দক্ষিণ চট্টগ্রামের ১৪ আসনকে একটি আধুনিক সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে চাই বলে উল্লেখ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুর শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা নোমান বেগ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাজী সেলিম উদ্দীন, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম কায়সার, আলহাজ্ব লোকমান হাকিম, আবদুল হাকিম, যুবলীগ নেতা আলমগীর, শাহা আলম, মুনছুর আলী, মাহমুদ, সোলায়মান, সাইফুল ইসলাম সুমন, মেজবাহ উদ্দীন ভুট্টো, ফারুকসহ আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।