চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসা মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০০:৫৭:০১ || আপডেট: ২০১৮-১২-১৭ ০০:৫৭:০১

রফিকুল আলম : মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি পৌর সদর বায়তুল হিকমাহ মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ। প্রধান আলোচক ছিলেন, মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্টিত আলেঅচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী,প্রভাষক সৈয়দ মুহাম্মদ মাসুদ,সাংবাদিক আবু এখলাছ ঝিনুক ও সাংবাদিক এম.জুনায়েদ। বিশেষ আলোচক ছিলেন,মাওলানা সলিম উল্লাহ,মুহাম্মদ সাইফুল ইসলাম,ডাক্তার কামাল উদ্দিন চৌধুরী,প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক,মুহাম্মদ মহিম উদ্দিন।এতে স্বাগত বক্তব্য রাখেন,মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। মুহাম্মদ মোজাম্মেল হোসাইন পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মাষ্টার মুহাম্মদ মুসলিম উদ্দিন,নুর ইসলাম জুয়েল, আহসানুল আমিন,মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম,মাওলানা মুহাম্মদ আয়ুব আলী, মাওলানা মুহাম্মদ তারেক উল্লাহ ও মাষ্টার মুহাম্মদ সরোয়ার কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *