চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০০:৫১:৩৯ || আপডেট: ২০১৮-১২-১৭ ০০:৫১:৩৯

রফিকল আলম : মহান বিজয় দিবসের ৪৭ তম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্প স্তবক করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.তৌহিদুল আলম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান,ওসি বাবুল আকতার, মুক্তিযোদ্ধা সংসদ,ফটিকছড়ি প্রেসক্লাব,ফটিকছড়ি পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,বিএনপি,তরিকত ফেডারেশন,জাতীয় পার্টি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি করোনেশন আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগিতা, ও দুপুরে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতিক গণ মিনতনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী,সাবেক কমান্ডার বোরহান উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আমিনুল হক,মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লিচটন দেব নাথ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *