এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:২৩:৫৯ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:২৩:৫৯
শফিউল আলম.ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকার বার মাসিয়া চা বাগান থেকে অানুমানিক (৭০) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অাজ ১৭ ডিসেম্বর (সোমবার) দুপুরে বার মাসিয়া চা বাগানের (১৪)নাম্বর ব্লক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বার মাসিয়া চা বাগানের শ্রমিকরা চা বাগানে পাতা তোলার সময় অাজ সোমবার দুপুরে বাগানের ১৪ নম্বর ব্লকে গেলে সেখানে অানুমানিক ৭০ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে বাগানের ম্যানেজার কে খবর দেয়।
পরে স্থানীরা সেখানে গিয়ে লাশ দেখে চিনতে পারিনি। তারা অারো জানান, লাশের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশের টিম এসে লাশ উদ্ধার করে। এব্যাপারে, ভূজপুর থানার ওসি শেখ অাব্দুল্লাহ বলেন, লাশ পাওয়ার সংবাদ পেয়েছি, বিস্তারিত এখানো জানা যায়নি।