চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় দিবস পালন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০১:৫৩:৪১ || আপডেট: ২০১৮-১২-১৭ ০১:৫৩:৪১

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায়১৫ ও ১৬ ডিসেম্বর দু’দিনব্যাপী বর্ণাঢ়্য অায়োজনে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনঃ- বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও গোমদন্ডী পাইলট মডেল বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা বিভিন্ন ভাবে সাজসজ্বা করেছেন প্রশাসন। সকাল ৮টার পর কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তৎ পরবর্তী সময়ে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্টান শুরু হয়। এ কুচকাওয়াজে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট্স দল অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিকী,থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হাক্কানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অালোচনা সভা ও মুক্তিযোদ্ধা সন্মাননা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।
বোয়ালখালী থানা পুলিশ:- বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো: সাইরুল ইসলামের নেতৃত্ব এক ঝাঁক চৌকষ পুলিশ উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
উপজেলা ও পৌর অাওয়ামীলীগঃ- সকাল ৯টায় বোয়ালখালী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নুরুল অামিন চৌধুরী, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও পৌর অা’লীগের অাহবায়ক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়। এ সময় অাওয়ামী অঙ্গসংগঠনের নেতা- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জাসদ বোয়ালখালী শাখাঃ- এ উপলক্ষে জাসদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মনির উদ্দিন খান ও সাধারন সম্পাদক ওবাইদুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা অাওয়ামীলীগঃ- এ উপলক্ষে উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শামীমারা বেগম, সহ-সভাপতি রমা বৈদ্য, ইলা বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
বোয়ালখালী প্রেসক্লাবঃ- প্রেসক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদঃ- পরিষদের সভাপতি সজল কান্তি চৌধুরীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধতে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদঃ- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি রমা বৈদ্য ও সাধারন সম্পাদক ইলা বড়ুয়ার নেতৃত্বে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদঃ- বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সভাপতি শ্যামল বিশ্বাস,সহ-সভাপতি সমীর চক্রবর্তী, মিহির কান্তি বিশ্বাস,সাধারন সম্পাদক অধীর দে, শুভাশীষ চৌধুরী, সুমন সুত্র ধর,রুবেল সিংহ, রমা বৈদ্য,মন্দিরা দে,চম্পা দে,শান্তা বিশ্বাস,রানা দাশ প্রভা চৌধুরী প্রমুখ।
বিনয়বাঁশী শিল্পী গোষ্টিঃ- বিজয় দিবস উপলক্ষে একুশে পদক প্রাপ্ত ও অান্তর্জাতিক ঢোল বাদক বিনয়বাঁশী শিল্পী গোষ্টির উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান পৃষ্টপোষক জহুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হাক্কানী, সাংবাদিক অধীর বড়ুয়া, নারীনেত্রী ইলা বড়ুয়া, উপদেষ্টা বাবুল জলদাস, সভাপতি উত্তম কুমার বড়ুয়া, পরিচালক শ্রী বিপ্লব জলদাস, বিধান জলদাস, দোলন জলদাস, রত্না নাথ,নিলা দাস, অর্পিতা ঘোষ, শিমু দাস,প্রিয়াঙ্কা দাস, দেবী দাস প্রমুখ।
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদঃ- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ ও উপজেলার ১৩ টি বৌদ্ধ পল্লীর বিভিন্ন বিহার ও বৌদ্ধ মন্দিরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রার্থণা ও ধর্মীয় অনুশাসনাধি পালন করা হয়।
প্রাথমিক চিকিৎসক ঐক্য পরিষদঃ- উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে পুস্পমাল্য অর্পন করেন প্রাথমিক চিকিৎসক ঐক্য পরিষদ বোয়ালখালীর সভাপতি ডাঃ চিন্ময় বড়ুয়া ও সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুল অালমসহ সকল নেতৃবৃন্দ।
পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ঃ- মহান বিজয় দিবস উপলক্ষে পস্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১৫ ও ১৬ ডিসেম্বর ২ দিন ব্যাপি কবিতা অাবৃতি,রচনা-সংগীত-নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা, যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও এক পুরস্কার বিতরনী সভা প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে অতিথি ছিলেন-বিদ্যালয় প্রতিষ্টাতা সদস্য মোঃ ইউনুচ, মহিলা সদস্য ফারজানা অাকতার। সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ ও সাহাবউদ্দিন সিকদারের সঞ্চালনায় এতে শিক্ষক / শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন- নুরুল অানসার হামেদী,বেবী ইয়াছমিন,বর্তিকা বড়ুয়া,মুন্নী চৌধুরী,পীযুষ কান্তি বড়ুয়া,জাকের হোসাইন,মামুন ইসলাম, মো: তারেক,নুরুল কবির, মোঃ রফিক, অাবুবক্কর,অরুপ বড়ুয়া,মহিন উদ্দিন, লাভলী অাক্তার, মঈন উদ্দিন, খোরশেদ অালম, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, মোঃ কায়সার,মৃদুল কান্তি বড়ুয়া, এম এ কাইয়ুম। এ উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন- বিদ্যালয়ের জেড মৌলানা মোঃ অাবদুর কাদের। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ। এছাড়া বোয়ালখালী পৌরসভা, স্বাস্থ্য কেন্দ্র, খেলাঘর অাসর, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের নেতুবৃন্দ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *