চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মৌসুমী ভোট প্রার্থীদের কেন রাউজানের মানুষ ভোট দেবে? : রাউজানে নির্বাচনী প্রচারণায় ফজলে করিম চৌধুরী

প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:২০:৫৭ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:২০:৫৭

প্রদীপ শীল, রাউজান : গত রোববার রাউজান নির্বাচনী আসনে মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেতে গিয়ে স্থানীয়দের কাছে প্রশ্ন রেখে বলেছেন অতীতে যারা রাউজানের মানুষ ভোট নিয়ে সংসদে গিয়েছিলেন, ভোট নিয়ে যাওয়ার পর পাঁচ বছরের মধ্যে তাদের এলাকায় দেখা যেতো কিনা? সাধারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল কিনা? তারা রাউজানের মাটি ও মানুষের জন্য দৃষ্টান্ত রাখার মত কোনো কাজ করেছে কিনা? যদি এসব প্রশ্নের উত্তর না হয় তাহলে মৌসুমী ভোট প্রার্থীদের কেন রাউজানের মানুষ ভোট দেবে।

নৌকার প্রার্থী ফজলে করিম এদিন পৌরসভার ওয়ার্ড চারটি ওয়ার্ড গণসংযোগ করেন এবং ছয়টি পথ সভায় বক্তব্য রাখেন। ছিটিয়াপাড়া, আদালত ভবন, হাজিপাড়া, আইলীখীল, ওহেদেরখীল ও চৌধুরী মার্কেট এলাকার পথ সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন রাউজানে গত ১০ বছরে ২০ হাজার কোটি টাকার কাজ হয়েছে। এত টাকার কাজ করা সম্ভব হয়েছেন শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কারণে। এই সরকারকে আবার ক্ষমতায় রাখা হলে সারা বাংলাদেশ থেকে সত্যিকারের সোনা বাংলা রূপ দেখা যাবে। তথাকতিত ঐক্য ফ্রন্ট ক্ষমতায় এলে এদেশ আবার অন্ধকার জগতে ফিরে যাবে। রাউজান আবারো কিলিং জোন হিসাবে পরিচিত হবে। তিনি ৩০ ডিসেম্বর ভোর সকালে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।

গনসংযোগ কালে তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান,পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, জেলা মহিলা লীগের সভানেত্রী দিলুয়ারা ইউসুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, আওয়ামীলীগ নেতা জানে আলম জামান, সাইফুল ইসলাম ইসলাম চৌধুরী রানা, শাহাজান ইকবাল, নজুরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, নায়েম উদ্দিন চৌধুরী, আবুল মনসুর, মুসলিম উদ্দিন, এসএম শহিদুল্লাহ রনি, পৌর কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আজিজুল হক কোম্পানী, আবদুল লতিফ, মনতাজুল হক শরীফ, ওসমান গণি রানা, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আহসান হাবিব চৌধুরী, তপন দে, হাসান মোহাম্মদ রাসেল, অশোক পালিত, জাবেদ রহিম, আরিফুল হক চৌধুরী, মঈনুদ্দিন মোস্তফা, মঈনুদ্দিন চৌধুরী হিমেল, আবু ছালেক, সাইফুল জামান শিখর, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, আবদুল আওয়াল সুজন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *