চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম বিজয় দিবস পালিত

প্রকাশ: ২০১৮-১২-১৭ ০১:৪৬:৩০ || আপডেট: ২০১৮-১২-১৭ ০১:৪৬:৩০

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগীতায় ৪৭ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে রাউজানে। ১৬ ডিসেম্বর রবিবার সকাল থেকে সদরস্থ আর আর এসি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ময়দানে নানা কর্মসূচীর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়।রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে প্রধান অথিতি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। সকালে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। কোরআন তেলোয়াত,গীতাপাঠ ও ত্রিপিঠক পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর কুচ- কাউয়াস, ডিসপ্লে প্রদর্শনী অনুষ্টিত হয়।পরে প্রাইমারী লেভেল থেকে শুরু করে কলেজ লেভেলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন আকর্ষনীয় প্রতিযোগিতা অনুষ্টিত হয়।শত-শত আগত দর্শক ও স্বাধীনতা স্বপক্ষের শ্রেণী পেশার লোকজনের পদ চারণায় ভরপূর হয়ে যায় স্কুল মাঠ। রাস্তা ঘাট সহ বিভিন্ন এলাকা। জাতীয় পতাকা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জাতীয় পপতকা দিয়ে মাঠের উত্তর/পশ্চিম কর্ণারে সজ্জিত করা হয়।ছোট বড় সকলেই জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবিকে শ্রদ্বা জানিয়ে ছবি তুলেন।স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অনুষ্টানে এসে উৎফুল্ল হয়ে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌঁড়াদৌড়ি করে আনন্দ উপভোগ করেন।

অনুষ্টানে ৬০টি দলের অংশ গ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। সেরাদেরকে প্রথম, দ্বীতীয় ও তৃতিয় পুরুস্কার প্রদান করা হয় অন্যদেরকে শান্তনা পুরুস্কার প্রদান করা হয়। অধ্যাপিকা সর্বরি দে ও আবৃতিকার সাজু পালিতের যৌথ সঞ্চালনায় পুরুস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, ভূমি কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, সাংবাদিক এম বেলাল উদ্দিন, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক হাবিবুর রহমান, ক্রীড়া সংগঠক ওসমান গণী রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্টানে মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা,পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধীগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। এদিকে সমগ্র রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *