জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৭ ২০:৫৩:১৫ || আপডেট: ২০১৮-১২-১৭ ২০:৫৩:১৫
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী বলেছেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় আমাদের একমাত্র লক্ষ্য। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে প্রার্থী হয়েছি। নির্বাচিত হব কি হব না তা নিয়ে ভাবছি না। আমি চাচ্ছি সব দলের অংশ গ্রহণে সংঘাত মুক্ত নির্বাচন। তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সুফীবাদ ভিত্তিক সমাজ গঠনে বিশ্বাসী। তাই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা নির্বাচন করছি।
তিনি গতকাল সোমবার বিকেল চারটায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে একটি সামাজিক কেন্দ্রে সংসদীয় আসনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স. ম হামেদ হোছাইন,আনোয়ারা উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি স.ম শওকত আজিজ, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী, সহ সম্পাদক এম. ইদ্রিচ কাদেরী, কর্ণফুলী উপজেলা ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, অহিদুল্লাহ্ সিরাজী, শেখ মোহাম্মদ, ছাত্রনেতা ইঞ্জি.মঞ্জুর মোরশেদ, মাসরুর রহমান, শহিদুল ইসলাম প্রমূখ।