চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

উত্তর চট্টগ্রামের বিশিষ্ট আলেম অধ্যক্ষ জসিম রেজভীর জানাযা ও দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০২:০৬:২০ || আপডেট: ২০১৮-১২-১৮ ০২:০৬:২০

প্রদীপ শীল, রাউজানঃ উত্তর চট্টগ্রামের বিশিষ্ট অালেমেদ্বীন হাটহাজারী মঞ্জরুল ইসলাম আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলাহযরত গবেষক আলহাজ্ব আল্লামা জসিম উদ্দিন রেজভীকে চারদফা জানাযা শেষে ফটিকছড়ির জাহানপুরে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।অাঞ্জুমানে রেজভীয়া তৌসিফিয়া রাউজান উপজেলার সেক্রেটারী আলহাজ্জ মাওলানা আলী সিদ্দীকি জানান রোববার রাতে নগরীর একটি ক্লিনিকে জসিম রেজভীর ইন্তেকালের পর গতকাল জামেয়া আহমদিয়া,লালিয়ারহাট রাজ্জাকিয়া মাদ্রাসা,মঞ্জুরুল ইসলাম মাদ্রাসা ও সর্বশেষ নিজ বাড়ীতে ৪র্থ দফা জানাযা শেষে তাকে পিতার পাশে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ভারত,ব্যংকক সহ দেশে চিকিৎসা নেন।তিনি মা,স্ত্রী,১ ছেলে,৩মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।প্রথম জানাযায় জামেয়া ময়দানে ইমামতি করেন শেরে মিল্লাত মুপতি ওবাইদুল হক নঈমী,লালিয়ার হাট রাজ্জাকিয়া মাদ্রাসা ময়দানে ইমামতি করেন অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান,হাটহাজারী মঞ্জুরুল ইসলাম মাদ্রাসায় ৩য় দফা জানাযার ইমামতি করেন ঐ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে ত্বরিকত আল্লামা সাহালম,সর্বশেষ ৪র্থ দফা জানাযায় ইমামতি করেন রাউজান গর্জনীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা ওবাইদুন-নাছের নঈমী।

শেষ দফা জানাযায় হাজার হাজার মানুষের পাশাপাশি পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা মছিহদ্দৌলাহ,পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ আহছান হাবিব,পীরে ত্বরিকত আলহাজ্জ গোলামুর রহমান আশরাফ শাহ,উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী,আল্লামা সাইদুল আলম খাকী,রাজনীতিক এস এম বাবর,আলহাজ্জ মাহবুবুল আলম,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,মাওলানা ইদ্রিছ আনসারী,সুপার মাওলানা ইলিয়াছ রেজভী,মাওলানা নুরুল আবছার নেজভী,সুগন্ধা মসজিদের খতিব আলহাজ্জ হাফেজ মহিউদ্দিন অালকাদেরী, অাল্লামা জসিম উদ্দিন আবেদী,আল্লামা আবুবক্কর ছিদ্দীকি,আল্লামা ইসমাইল কাদেরী,আলহাজ্জ আবু আহাম্মদ সওদাগর,শিল্পপতি কাজী নাজিম উদ্দিন,মাওলানা হারুনুর রশীদ কাদেরী প্রমুখ।শেষ দফা জানাযায় মোনাজাত করেন ছিপাতলী বহুমুখী কামিল মাদ্রাসার মুফাচ্ছির আলহাজ্জ আল্লামা গাজী শফিউল আলম নেজামী(মু.জি.আ)।পরে দরুদ মিলাদ কিয়াম পড়ে পড়ে অশ্রুসিক্ত নয়নে জসিম উদ্দিন রেজভীকে সমাহিত করা হয়। প্রদীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *