আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:৪৭:৩৫ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:৪৭:৩৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম পটিয়ার কোলাগাঁওয়ের বিভিন্ন পাড়া, মহল্লা, ওয়ার্ড ও অলি গলিতে ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি বাদামতল এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমি পুরো ইউনিয়ন চষে বেড়িয়েছি। অধিকাংশ ভোটারের সাথে কুশল বিনিময় করেছি। তারা আমাকে বলেছেন, ভোটের পরিবেশ পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করবেন। আমি সকল ভোটারের দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে, আজ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কারাবন্দি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছে না। সর্বত্র আমদের নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এর থেকে মুক্তি অর্জনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতিকে ভোট দিতে হবে। আপনাদের একেকটি ভোট হবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ধরণের হানাহানি ও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ অক্ষুন্ন রাখার আহবান জানাচ্ছি। আমরা সংঘাত চাই না। ভোটের সুষ্টু পরিবেশ চাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির অর্থ সম্পাদক মফজল আহমদ চৌধুরী, মো. হারুনুর রশিদ, খলিলুর রহমান বাবু, রবিউল আলম মেম্বার, আবদুল করিম, নাছির উদ্দিন, আবু বক্কর মো. রাশেদ, জানে আলম, নাছির, হেলাল, নুরুল আলম, অনিল প্রমুখ।