মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:৪১:১৫ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:৪১:১৫
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : ১৯ ডিসেম্বর ২০১৮ ইং পার্বত্য জনপদের সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং পার্বত্য বান্দরবান আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাবু বীর বাহাদুর উশৈসিং এর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আগমন উপলক্ষে তথা নৌকা মার্কার সমর্থনে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার সময় বাইশারী বাজারস্থ দলীয় কার্যলয় থেকে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে বিশাল মিছিলটি বাইশারী বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে বাইশারী বাজার হয়ে করলিয়া মুরা সড়ক, পশ্চিম বাইশারী, দক্ষিণ বাইশারী, মধ্যম বাইশারী, সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস চত্বরে মিলিত হয়। উক্ত স্বাগত মিছিলে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ কৃষকলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে পোষ্ট অফিস চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দীন এর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান জিন্নাহ। আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুুরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সাফায়াত হোসেন, সহ দপ্তর সম্পাদক রবিন দাশ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমন দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিন্দু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আলম, শ্রমিকলীগ সভাপতি উছাথোয়াই চাক, কৃষকলীগ সভাপতি মোঃ আবু জাফর, ছাত্রলীগ সভাপতি এস.এন.কে. রিপন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সকলেই ১৯ডিসেম্বর বাইশারীতে বাবু বীর বাহাদুরের আগমনে নির্বাচনী সফরের পথ সভাকে সফল করার জন্য এবং নৌকা প্রতীকে আগামী ৩০ডিসেম্বর ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থদের আহবান জানান।