চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার জিরিতে নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রচারণায় ব্যাপক সাড়া

প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:৫০:১০ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:৫০:১০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মহাজোটের প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী নৌকা প্রতিক নিয়ে উপজেলার ইউনিয়নের বুধপুরা, জিরি, কৈয়গ্রাম, ভেল্লাপাড়া ও নিশ্চিন্তাপুর, উত্তর দেয়াং সহ পুরো ইউনিয়ন ব্যাংক গণসংযোগ করেছেন। এসময় প্রতিটি পাড়া, গ্রাম, ওয়ার্ড স্পটে তাকে স্বাগত জানাতে শত শত মানুষের ব্যাপক সাড়া পড়ে। এসময় এ ইউনিয়নের সুবিধাভোগী সাধারণ মানুষ অবহেলিত জিরির উন্নয়নের রূপকার সামশুল হক চৌধুরীর বিগত ১০ বছরে নির্মিত রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট এবং স্লুইচ গেইট সহ বেঁড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ ইউনিয়নের টেকসই উন্নয়ন নিশ্চিত করায় তার প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ জানান। এসময় জগণের ব্যাপক সাড়া ও ভালবাসায় সিক্ত হয়ে সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী আবেগ আপ্লুত হয়ে পড়েন।

তিনি প্রতিটি পথসভা ও সাধারণ মানুষের সাথে গণসংযোগকালে বলেন, জিরি পটিয়ায় একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। অতীতে এখানে কেউ সমন্বিত উন্নয়ন করেনি। আমি বিগত ১০ বছরে যে উন্নয়ন করেছি তার মধ্যে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও স্লুইচ গেইট এবং বেঁড়িবাঁধ নির্মিত হওয়ায় এ ইউনিয়ন একটি সম্ভাবনাময় ইউনিয়নে রূপ লাভ করেছে। এখন পটিয়ায় একাধিক শিল্প জোন গড়ে উঠেছে। যদি এ এলাকার শিল্পপতি সহ গন্যমান্য ব্যক্তিরা চান এখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। আর এলাকার উপর দিয়ে কৈয়গ্রাম ব্রীজ হয়ে দ্রুত চলে যাবে কর্ণফুলী নদীর টানেল হলে বিমান বন্দরে। তিনি বলেন, আমি শুধু স্বপ্ন দেখাইনি বাস্তবায়নও করে যাচ্ছি। তিনি অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে তাকে আরেকবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *