চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার মুজাফ্ফরাবাদ কলেজের মহান বিজয় দিবস পালন

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৫৪:১৯ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৫৪:১৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মুজাফ্ফরাবাদ কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. আবু ছৈয়দ এর সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের যুক্তিবিদ্যা বিভাগের অধ্যাপিকা গোপা চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক কৌশিক চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপিকা নাছরীন আকতার, অধ্যাপিকা কণিকা দাশ, অধ্যাপক আব্দু শুক্কুর, অধ্যাপক প্রবীর মিত্র ও অধ্যাপক মেজবাহ উদ্দীন আহমেদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন ১ম বর্ষের ছাত্র মো. মহিউদ্দীন, পবিত্র গীতা পাঠ করেন ১ম বর্ষের ছাত্র শান্তু মল্লিক। এতে বক্তারা ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার মাধ্যমে নিজেদের যোগ্য সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. হাসান ও আয়েশা আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *