আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ০২:০২:৩০ || আপডেট: ২০১৮-১২-১৮ ০২:০২:৩০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ উপজেলা সভাপতি আশিয়া ইউপি চেয়ারম্যান এম. এ হাসেম, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, নজরুল ইসলাম টিপু, শফিউল আজম, আবদুল্লাহ, মনজুর মোরশেদ, রতন কুমার দে, প্রদ্যুত বড়ুয়া, পৌরসভা সম্পাদক শফিকুল ইসলাম, জন্নাথশীল, সিরাজদৌল্লাহ, নৌমান, বাবুল, আজম চৌধুরী, আলতাফ চৌধুরী প্রমুখ। এতে বক্তারা মহান বিজয় দিবসে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী করার আহবানন জানানোর পাশাপাশি পটিয়ায় সামশুল হক চৌধুরীকে ৩য় বারের মত বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বীপ্ত শপথ নেওয়ার জন্য উদার্ত্ত আহবান জানান।