চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শহীদ বুদ্ধিজীবী শান্তিময় খাস্তগীরের স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৫৯:৪৪ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৫৯:৪৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে পটিয়ার খাস্তগীর পাড়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ শান্তিময় খাস্তগীরের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবার কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের ব্যাংকার মিলন খাস্তগীর, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন বকুল, কবি রুহুল আমিন, আবুল কাসেম, শ্যামল দাশগুপ্ত প্রমুখ।

এসময় তারা বলেন, এদেশে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল পাক হানাদারবাহিনীরা। কিন্তু বীর বাঙালীর লড়াকু সৈনিকদের কাছে পরাস্থ হয়েছে। পটিয়ার শান্তিময় খাস্তগীর সহ অসংখ্য বুদ্ধিজীবী হত্যাকারী ইন্দন দাতাদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *