আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৫৬:৪৭ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৫৬:৪৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শনিবার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৫টি স্কুলের ৭ম শ্রেণীর ২৫১ জন পরীক্ষার্থীরা অংশ নেয়। রাসেল বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার উদ্বোধন ও কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান ও রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মুহাম্মদ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি ও পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সমিতির সংগঠক হুমায়ুন কবির রাশেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল গণি, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার মিত্র, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম, সমীর কুমার দে, মাষ্টার নিহার কান্তি চক্রবর্ত্তী, সমবায়ের সাবেক সভাপতি মু. রিজুয়ান কবির রিজু, সহ-সভাপতি রণধীর চক্রবর্ত্তী, সাবেক সম্পাদক মিহির চক্রবর্ত্তী, নেপাল কান্তি মজুমদার, বর্তমান সম্পাদক ও পরীক্ষা পরিচালনা কমিটির সচিব কানু দে, সাবেক পরিচালক তপন দাশ তপু, আশুতোষ চক্রবর্ত্তী, বাবলা মল্লিক, পরিচালক বিধান চৌধুরী, অর্থ-সম্পাদক ডা. তপন কুমার দে, পাঠাগারের সাধারণ সম্পাদক বিকাশ দে বাবু, বর্তমান ম্যানেজার কাজল ভট্টাচার্য্য, অফিসার মো. রায়হান হামিদ অভি, অজয় চক্রবর্ত্তী এবং সমবায় সমিতির সাবেক ম্যানেজার শ্যামল চক্রবর্ত্তী, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম, এম.এম আজাদ। টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের নাম : আ: রহ: সর: বালিকা বিদ্যালয়ের তাসকিন সাফায়াত রাইচি মনি, তাসমিয়াহ ইসলাম, ইসরাত জাহান, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ তৌফিকুল ইসলাম, আ: রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌমিতা দাশ, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ফাতেমা জান্নাত ওয়াসিফা, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আদিত্য দে, মুহতাসিম মুনেম মাশফি, আ: রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হামীতুজ জোহরা, শুসিক্তা নাথ (পুষ্প), আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ নুরুল মুত্তাকিন, গৈড়লা কে.পি উচ্চ বিদ্যালয়ের তারিন হাসান রিয়া, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. রাহাদুল আলম, শাহরিয়ার করিম (মাহি), আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মো. রিদোয়ান রহমান তালুকদার। সাধারণ বৃত্তি প্রাপ্তদের তালিকা : ৬৪, ৭৪, ১০৫, ১১৫, ১১২, ১৩৮, ১৮৫।