চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৩৯:১৯ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৩৯:১৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ফজলুল হক, আবু ছালেহ চৌধুরী, এমএনএ নাছির, এম.এ রহিম, রফিকুল আলম, এনামুল হক মজুমদার, নাজমুল সাকের সিদ্দিকী প্রমুখ। এতে বক্তারা মহান বিজয় দিবসে আগামীতে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য শপথ নিতে সকলের প্রতি আহবান জানান। তারা এছাড়াও আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের প্রতি দ্বীপ্ত শপথ নেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *