আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৪৯:৩৪ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৪৯:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও দিন ব্যাপী নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, এএসপি সার্কেল জসিম উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রাহমান সানি ও উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এতে পটিয়া আদর্শ উচ্চ স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা প্রদান করা হয়।