চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি!

প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:২৬:০১ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:২৬:০১

শফিউল আলম. ফটিকছড়ি : আগামী ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের এটিএম পেয়ারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি। গতকাল রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেলেও তা মিথ্যা ও গুজব বলে মন্তব্য করেছে উপজেলার অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

আজ ১৮ ডিসেম্বর দুপুরে এটিএম পেয়ারুল ইসলামের ঘনিষ্ঠ জন উপজেলা আ.লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য রাইসুল ইসলাম চৌধুরী (ইমেইল) এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী জানিয়েছেন, এটিএম পেয়ারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াননি, গতকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে বিভিন্ন মন্তব্য এবং গুজব ছড়িয়েছে কে বা কারা। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। নাজিম উদ্দিন উদ্দিন মমুহুরী আরোও জানিয়েছেন আগামী ২১ শে ডিসেম্বর শুক্রবার বাদে যোহার উপজেলা অাওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা রয়েছে, এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতা, জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূলের নেতা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সেখানে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী পেয়ারুল ইসলাম নির্বাচন করবেন কিনা করবেন না তাই সেখানে সিদ্ধান্ত হবে।

তবে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটিএম পেয়ারুল ইসলাম নির্বাচন করছেন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা মাইকিং চলছে বলেন। এ ব্যাপারে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *