চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নাজিরহাটে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:২০:০৯ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:২০:০৯

রফিকুল আলম : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা মার্কার সমর্থনে নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নাজিরহাট বাজারে বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নাজিরহাট পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগ এর আহবায়ক জনাব এনামুল হক বাবুল এর সভাপতিত্বে বিশাল কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম, তৌহিদুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর যুগ্ন মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি উপজেলা তরীকত ফেডারেশনের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন। কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক মুহাম্মদ ইউছুপ, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মোরশেদুল আমিন, আলী আকবর জুনু, আওয়ামীলীগ নেতা আনোয়ার পাশা, জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ, মাষ্টার আবুল কালাম, তরীকত ফেডারেশন নাজিরহাট পৌরসভার আহবায়ক মুহাম্মদ শাহ্জালাল, যুবলীগ এর মুহাম্মদ হোসেন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মঈনু, ছাত্রলীগ এর মুহাম্মদ রাশেল, আমান উল্লাহ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র দেয়া নৌকা প্রতিক নিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকের বিজয় যেন নিশ্চিত হয় সে ভাবে সকল নেতা কর্মীকে কাজ করতে হবে। এলাকার সকলের সাথে সুন্দর ব্যবহার ও আন্তরিকতা দিয়ে সর্বস্তরের এলাকাবাসীর মন জয় করে,নৌকা প্রতিক জয়ী করতে পারলে আগামী ফটিকছড়ি হবে উন্নয়নের রোড মডেল; শান্তির নীড় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *