অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:১৪:২৫ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:১৪:২৫
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ বোয়ালখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ একরামুল ছিদ্দিক এক কর্ম দিবসের মধ্যে নামজারী খতিয়ান হাতে তুলে দিয়ে মহানুভবতার পরিচয় সৃষ্টি করেছেন। ফলে ভূমি অফিসের সেবা গ্রহনকারীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। মোঃ একরামুল ছিদ্দিকী জানান- ১৭ ডিসেম্বর উপজেলার খরণদ্ধীপ এলাকার মোঃ অাজিজ নামের অসুস্থ এক বয়স্ক ব্যাক্তি তার সহধর্মিনীসহ উপজেলার ভূমি অভ্যর্থনা কেন্দ্রে বসে অাছেন। অামি গাড়ী থেকে নেমে অফিসের দিকে প্রবেশ করতেই অাজিজ নামের ব্যাক্তি লাটিতে ভার দিয়ে উঠে অামাকে সালাম দিয়ে বললেন- স্যার অামার একটি নামজারী মামলা গত বছর যাবৎ অাপনার অফিসে রয়েছে। অামি অসুস্থ হওয়ায় একজন দায়িত্ব দিয়েছিলাম, সে অাজ নয় কাল বলে এক বছর পেরিয়ে দিয়েছে। একথা শুনে ঊনাকে অামি বললাম অামিতো নতুন এসেছি তবুও অাপনি অফিসে অাসেন যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে খতিয়ান অাপনার হাতে তুলে দিতে চেষ্টা করবো। একথা শুনে তিনি অামার রুমে অাসলেন স্বস্ত্রীক। অামি ফাইল খুঁজে নিয়ে দেখে অনুমোদন করে ডিসিঅার কেটে অাজিজ নামের ব্যাক্তিটির হাতে মাত্র দু’য়েক ঘন্টার ব্যবধানে নামজারী খতিয়ান তুলে দিলাম। এতে ঐ ব্যাক্তি স্বস্ত্রীক অামার দিকে থাকিয়ে থেকে অবিশ্বাষ্য এবং অানন্দিত মনে বাড়ী চলে যান।
একরামুল ছিদ্দিক অারো বলেন- এখন থেকে কোন দালালের পিঁছু না ধরে ভূমি অফিসের সেবা গ্রহনকারীরা যদি সরাসরি অামার সাথে দেখা করেন, তাহলে সব ডকুমেন্ট ঠিক থাকলে কাজটি অনায়াসেই হয়ে যাবে। এসিল্যান্ডের এহেন মহানুভবতায় ভূমি অফিসের সেবা গ্রহনকারীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে বলে জানান নাম প্রকাশ না শর্তে অনেকেই। মোঃ অাজিজ দীর্ঘদিন পর হাতে নামজারী খতিয়ানটি পেয়ে মনানন্দে এসিল্যান্ডকে দোয়া করে বললেন এধরনের কর্মকর্তারা দেশের অহংকার। তাঁর উজ্বল ভবিয্যৎ কামনা করলেন তিনি। বোয়ালখালী উপজেলা মহিলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য মহিলা পরিষদ বোয়ালখালী শাখার সাধারন সম্পাদক নারী নেত্রী ইলা বড়ুয়া বলেন- বোয়ালখালীর এসিল্যান্ড একরামুল ছিদ্দিক যোগদান করার পর থেকে স্বল্প সময়ে কয়েকটি কাজ করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। এক কর্মদিবসের কয়েক ঘন্টার মধ্যে খতিয়ান হাতে তুলে দিয়ে অারেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁর মতো চৌকষ কর্মকর্তাদের দ্বারা সরকার তথা দেশের ভাবমূর্তি উজ্বল করা সম্ভব।