চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

মর্ণিং বেল প্রি-ক্যাডেট স্কুলের বিজয় দিবস উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:১৮:১৬ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:১৮:১৬

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া এলাকার মর্ণিং বেল প্রি-ক্যাডেট স্কুলের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী বিতরণ ও এক আলোচনা সভা প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ কিন্ডার এসোসিয়েশনের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক মোহাম্মদ আবদুল মোনাফ, অভিভাবক সদস্যা ইয়াছমিন সুলতানা, নাজমিন সুলতানা শেফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক আবদুল ওয়াহেদ, মোহাম্মদ ফারুক, মোঃ আমিন, রেজিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শাহজাহান বলেন,কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভার সঠিক বিকাশে উন্নতমানের শিক্ষা পদ্ধতি বেছে নেওয়া জরুরী।

সে ক্ষেত্রে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলি বড় ভূমিকা রাখেন। মর্ণিং বেল প্রি-ক্যাডেট স্কুল তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আরো বলেন, আজকের শিক্ষাথীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা খুবই দরকার। যার ফলে তারা একদিন স্বাধীনতার স্বপক্ষের মানুষ হয়ে দেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *