এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ০২:১১:২৯ || আপডেট: ২০১৮-১২-১৮ ০২:১১:২৯
মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন ইছামতি যুব কল্যাণ সংঘের উদ্যোগে রবিবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি নিজ কার্যালয়ের সামনে ওয়াহেদপুরের ইছামতিতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন হয়েছে। সংগঠটির সভাপতি সাইফুল ইসলাম (শাহীনের) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল্ল্যাহ সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার আনোয়ার হোসেন, হারুনের রশিদ নাসির উদ্দিন এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠন টির সদস্য মিরাজ উদ্দিন, আজিম উদ্দিন, হৃদয়, আশরাফ, শাকিল অভি,প্রমুখ।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে অনুষ্ঠানের। ফজলুল কবির তার বক্তব্যে বলেন, ইছামতি আমার গ্রামের মত। তাই ইছামতি ও ইছামতি যুব কল্যাণ সংঘের সকল উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতা করব। ইছামতি যুব কল্যাণ সংঘ কে রেজিস্টার করার জন্য ইতিমধ্যেই আমি সমাজ কল্যাণ অফিসার সাথে কথা বলেছি। এলাকার যুবকদের একতা দেখে আমি মুগ্ধ এলাকার যুবকদের একতা ধারাবাহিকভাবে থাকলে এক সময় ইছামতি ও ইছামতি যুব কল্যাণ সংঘ অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।