প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:৩৮:৫৬ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:৩৮:৫৬
প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের হলদিয়া ইউনিয়নের ৯টি স্থানে নির্বাচনী পথ সভা করেছেন মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত টানা নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন।কয়েকটি পথ সভা জনসভায় রুপ নেয়।জানীপাথর,ফকিরটিলা ঈদগাহ ময়দান,জুবলী মাঠ,গর্জনীয়া মসজিদ সংলগ্ন ময়দান,হলদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দান, পুরাতন বইজ্জারহাট,জাগরনি ক্লাব সংলগ্ন ময়দান,দরগাহ বাজার,লোকানাত মন্দির মাঠ এলাকায় তিনি নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন।
তিনি হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে যান।জানা গেছে গত ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী উরকিরচর, ডাবুয়া, বাগোয়ান,চিকদাইর,পাহাড়তলী,পৌর এলাকা,কদলপুর ও হলদিয়ায় সর্বমোট৭৭ টি নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন।প্রতিটি নির্বাচনী পথ সভায় ফজলে করিমের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি হয়।প্রতিটি নির্বাচনী পথসভায় ফজলে করিম নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।গতকাল মঙ্গলবার হলদিয়ার বিভিন্ন পথসভায় বক্তব্য রেখে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল বলেন প্রতিটি সংসদ নির্বাচনে হলদিয়া ইউনিয়নে ফজলে করিম চৌধুরী কম ভোট পাওয়ায় আমরা লজ্জিত।তিনি বলেন এবার নৌকা প্রতিকে ৯৯%ভোট প্রদান করে ফজলে করিমে জয়ি করতে হবে।