চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে পটিয়াকে উন্নয়নে এগিয়ে নিতে হবে : সামশুল হক :

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৩৪:৫৬ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৩৪:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের বাহুলী ওর্য়াডে মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, শহীদ পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহাজোট প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আলমগীর আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, আর্মি নুরুল ইসলাম, জাফর আহমদ বুলু, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, কাজী দিলদার হোসেন, নুরুল ইসলাম লেদু, আবুল বশর (ব্যাংকার), এড. অরুণ মিত্র, সুনীম মিত্র, কাজী কামাল পাশা, কাজী আবুল হোসেন, এজাহার মিয়া, মো. আবু তৈয়ব, নুরুল আমিন, কাজী জিয়াবুল হক, লেদু মিয়া, মনির ড্রাইভার, কাজী মুবিনুল হক, কাজী আবু মহসিন, আবুল হাসেম সও:, লুৎফর কবির, ইউচুপ বাদল, শেখ মোহাম্মদ আবছার, মাহমুদুল হক, স্বেচ্ছাসেবককলীগের নুরুল আলম, কাজী শহীদ, মহিলা লীগের নুর নাহার বেগম, হোসনে আরা বেগম, জান্নাতুল ফেরদৌস, যুবলীগের মো. আবছার হোসেন, মো. ওয়াহিদুল আলম, এরশাদ হোসেন, মোতাহেরুল ইসলাম, শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, শহিদ, ছাত্রলীগ নেতা কেএম মোস্তাফা রেজা (আরাফাত), মো. আমিরুল ইসলাম মিয়া, মো. শাহ আলম প্রমুখ।

এতে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় আঞ্চলিকতার কোন সুযোগ রাখা হয়নি। বিগত ১০ বছরে প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড সহ প্রতিটি ইউনিয়নে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। কোনো এলাকাকে অবহেলার চোখে দেখা হয়নি। বিশেষ করে এ পটিয়ায় এ সময়কালে ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। কয়েকশ কিলোমিটার সড়ক কার্পেটিং সহ অসংখ্য ব্রীজ, কালভার্ট, বেঁড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। আমূল পরিবর্তন করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে। প্রত্যেক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে একাধিক একাডেমিক ভবন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বই। পুরো পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হয়েছে। রাজনীতির কারণে কোন মায়ের বুক খালি হয়নি। এখানে সবাই শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে রাজনীতি করেছে।

পটিয়ায় দেওয়া হয়েছে শত শত যুবককে চাকুরী। পটিয়ার প্রাণ পুরুষ এস.আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, শিল্পপতি লোকমান হাকিম ও সামশুল আলম সহ সকল অগ্রসর ব্যক্তিত্বরা পটিয়ার বেকার সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সহযোগিতার হস্ত প্রসারিত করেছে। আজ পটিয়ায় উল্লেখযোগ্য কোন যুবক বেকার নেই। তাই শতভাগ স্বচ্ছল ও স্বাবলম্বি এবং মডেল জনপদ পটিয়ার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা তথা মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর পটিয়া বিনির্মাণে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *