আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:৪৩:৫৬ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:৪৩:৫৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে মহান বিজয় দিবসে পটিয়া জাতীয় স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, সদস্য সচিব মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, গাজী আবু তাহের, কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভুট্টো, ইব্রাহিম, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, মো. আবুল কাশেম, তৌহিদুল আলম, ফরিদুল আলম, আইয়ুব আলী, যুবদল সভাপতি শাহজাহান চৌধুরী, আবদুল মাবুদ, নজরুল ইসলাম, ইদ্রিস পানু, আজিজুল ইসলাম, মফিজুর রহমান, আবছার উদ্দিন, ছাত্রদল নেতা মিশকাত আহমদ, আল রায়হান সোহেল, আবদুল হাকিম, রিপন, বাহাদুর খাদেমী, জসিম, নাছির উদ্দিন, রুবেল, রাজ্জাক প্রমুখ। এতে ভোটের দিন শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার জন্য বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দকে শপথ বাক্য পা করানো হয়। এসময় এনামুল হক এনাম বলেন, আজ গণতন্ত্রের মা আমাদের প্রিয় নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি জীবন যাপন করছে। তাকে কারামুক্ত করার জন্য আজ আমাদেরকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি হামলা মামলার ভয়ে ভীত না হয়ে নেতাকর্মীদেরকে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে আসার আহবান জানান।