চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

হামলা, ভাংচুর ও গুলির ঘটনায় চকরিয়ায় ১০১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা

প্রকাশ: ২০১৮-১২-১৮ ০১:২৭:৩২ || আপডেট: ২০১৮-১২-১৮ ০১:২৭:৩২

চকরিয়া অফিস: কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি আওয়ামীলীগের অফিসে হামলা, ভাংচুর ও গুলি আহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ দুটি মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ১০১জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী দেখানো হয়েছে শতাধিক। শনিবার ও রবিবার রাতে পৃথক মামলা দুটি দায়ের করা হয়। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করার অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম বাদি হয়ে ৪৩ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক প্রথম মামলা দায়ের করেন। ওই মামলায় প্রায় শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।

অন্যদিকে, রবিবার রাতে ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদি হয়ে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর, গুলিবর্ষণ ও পাঁচ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে ৫৮জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলাও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী দেখানো হয়েছে। আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও পিটিয়ে জখমের অভিযোগে দুটি মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিক উল্লাহ।

তবে, দুটি মামলা দায়ের হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিএনপির উপজেলা পর্যায়ের এক নেতা দাবি করে বলেছেন, দুটি মামলায় মিথ্যা ও সাজানো। ভোটের প্রচারণা থেকে নেতাকর্মীদের বিরত রাখতে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই এ মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *