চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

প্রকাশ: ২০১৮-১২-১৯ ২৩:৪১:৪৮ || আপডেট: ২০১৮-১২-১৯ ২৩:৪১:৪৮

নূর হোসেন মামুন, কাপ্তাই : বুধবার রাতে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে কাপ্তাইয়ের স্বর্ণটিলা এলাকার মৃত অাব্দুস সাত্তার ছেলে অাব্দুল হালিম (৪০) নামক এক জেলে নিখোঁজ হয়েছে। অাজ সকালে ঘটনাটি জানাজানি হলে বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল সকাল ১০টা থেকে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

এই রিপোর্ট লিখা পর্যন্ত নৌবাহিনীর ডুবুরি দল, বাংলাদেশ সেনাবাহিনীর ৫অারই ব্যাটেলিয়নের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রখেছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ। তিনি জানান, অামরা ঘটনাস্থল রাইংখ্যঅং মুখ এলাকায় রয়েছি। তবে এখনো নিখোঁজের সন্ধান মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *