এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৯ ০০:০৩:১৫ || আপডেট: ২০১৮-১২-১৯ ০০:০৩:১৫
মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী নির্বাচিত হওয়ায় সম্মাননা পেলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী,আল সুমাইয়া গ্রুপ ও বাংলাদেশের এফ আই কে প্রোপার্টিজ এর চেয়ারম্যান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি ফখরুল ইসলাম খাঁন সিআইপি। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলেক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যােগে আলোচনা সভা শেষে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা,সিইপিজেড এর জেনারেল ম্যানেজার খোরশীদ আলম। ফখরুল ইসলাম খাঁন সিআইপির পক্ষে সম্মাননা গ্রহণ করেন এফ আই কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী।