এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৯ ২৩:৪৭:৫৮ || আপডেট: ২০১৮-১২-১৯ ২৩:৪৭:৫৮
শফিউল আলম.ফটিকছড়ি : ফটিকছড়িতে পোস্টার লাগানোর সময় অালমগীর(৩৫) নামের এক বিএনপির কর্মীকে ধরে নিয়ে বেধড়ক ভাবে পিটিয়েছে যুবলীগ নামধারী ইউপি সদস্য রফিক। গতকাল ১৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাগান বাজার ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের গজারিয়া এলাকায় পোস্টার লাগানোর সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বিএনপি কর্মী আলমগীর অভিযোগ করে বলেন, সন্ধ্যায় বিএনপি’র পোস্টার লাগানোর সময় রফিক মেম্বার আমাকে ধরে নিয়ে যায় এরপর আমাকে সারারাত নির্যাতন এবং প্লাস দিয়ে হাতের আঙ্গুল চেপে দেই। পরে স্থানীয়দের সহায়তায় আমাকে ছেড়ে দেয়। পরে আজ সকালে তাকে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে।
খবর পেয়ে বিএনপির প্রার্থী অাজিম উল্লাহ বাহার আর সকাল সাড়ে দশটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বিএনপি কর্মীকে দেখতে যান বলেন বিএনপি নেতা কর্মীরা জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত বাগান বাজার এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মেম্বারকে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার বলেন ইউনিয়ন পরিষদের কোন মেম্বার যুবলীগের সাথে জড়িত আছে বলে জানা নেই তবে এখন মানুষ মিথ্যায় পরে আছে। কোন ঘটনা হলে যুবলীগ-ছাত্রলীগ নাম দেয় তবে আমি এ বিষয়ে এখনই কিছু জানিনা খবর নিয়ে জানাবো।
এ ব্যাপারে বিএনপির প্রার্থী কর্ণেল অাজিম উল্লাহ বাহার বলেন বিএনপির সমর্থিত এক কর্মী পোস্টার লাগানোর সময় গতকাল যুবলীগের এক ছেলে তাকে নিয়ে তাকে খুব পিটিয়েছে। আজ সকালে তাকে হাসপাতালে দেখতে গিয়েছি তার অবস্থা ভালো নেই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।