আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৯ ০০:০১:১৩ || আপডেট: ২০১৮-১২-১৯ ০০:০১:১৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ২০ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত শ্রমিক সমাবেশ উপলক্ষ এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক লীগের জেলা সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রফিক হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, আবুদাবী আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল আলম, এ.কে আজাদ, উপজেলা নির্মাণ শ্রমিক লীগ সভাপতি এখলাছ মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসহাক, পৌরসভা সভাপতি শাহ আলম, সম্পাদক সাইফুল হাসান সহ নির্মাণ শ্রমিক লীগের জেলা উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিক। তাকে ক্ষমতায় আনা মানে বাংলাদেশকে এগিয়ে নেওয়া।
তিনি পটিয়ায় শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে কাজ করার জন্য এ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমকে আহবান জানালে তিনি তা মেনে নিয়ে বলেন, শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমরা কাজ করি। আমি সারাদেশে যেমন দলের সাংগঠনিক কর্মকান্ড মজবুত করতে কাজ করে যাচ্ছি তেমনি বিগত সময়ে পটিয়ায় শেখ হাসিনার জন্য অসংখ্য কর্মী সৃষ্টি করেছি। আমার বিশ্বাস তারা সবাই জাতির পিতার আদর্শ অনুসরণ করে আগামীতে পটিয়ায় নৌকার প্রার্থীর পক্ষে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করবেন। তিনি ২০ ডিসেম্বর পটিয়ায় আহুত শ্রমিক সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি উদার্ত্ত আহবান জানান।