চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

“আগামী নির্বাচনে বিজয় নিশান উঠবে স্বপ্নলোকে নৌকার উন্নয়ন যাত্রার পক্ষে” : ফজলে করিম চৌধুরীর ২৭ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:০২:৪৯ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:০২:৪৯

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাকালিন বিগত ১০ বছরে ২৭ হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ শেষ হয়েছে। বর্তমানে চলমান আছে আরো ১০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প। জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামীলীগের রাজনীতিতে এবিএম ফজলে করিম চৌধুরী যুক্ত হলে বদলাতে শুরু করে রাউজানের পরিবেশ। তিনি শুরু করেন উন্নয়নের মহা যাত্রা। ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে রাউজানের নির্বাচিত সাংসদ ফজলে করিম চৌধুরী পুরোদমে উন্নয়ন কর্মকা-ের সূচনা করেন।

রাউজান উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সাল পষর্ন্ত রাউজানে এক হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন মূলক কাজ করেছে আওয়ামীলীগ সরকার। ২০১৮ সাল পষর্ন্ত বর্তমান সরকারের আমলে সাড়ে পাঁচ’শ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ শেষ করেছে। আরো চার’শ হাজার কোটি টাকার কাজ চলমান আছে। যাহা আগামী অর্থ বছরে শেষ হবে। তৎমধ্যে উল্লেখযোগ্য দুই মেগা প্রকল্প রয়েছে। একটি চট্টগ্রাম-রাঙ্গামাট সড়কের হাটহাজারী হতে রাউজান শেষ সীমানা পষর্ন্ত চার লেন প্রসস্থকরণ ও চুয়েট থেকে জালানী ষ্টেশান পষর্ন্ত রেল সড়ক স্থাপন।

আরো রয়েছে শতাদিক ছোট বড় ব্রিজ, হাফেজ বজলুল রহমান সড়ক ও অদুদিয়া সড়ক প্রসস্থকরণ কাজ শুরু হবে। এছাড়া ২২০ কিলোমিটিার ছোট বড় সড়কে কার্পেটিং কাজ শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে রাউজান উপজেলায় ব্যাপক উন্নয়নের বাস্তবতা কাজে লাগাতে চায় রাউজান উপজেলা আওয়ামীলীগ। ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে উন্নয়ন প্রচার শুরু করেছে প্রচীতম রাজনৈতিক দলটির নেতাকর্মীরা। আলোচিত চট্টগ্রাম-৬ রাউজান আসনে পঞ্চম বারের মতো আবারো আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়েছেন উন্নয়নের রূপকার এবিএম ফজলে করিম চৌধুরীকে। বর্ষিয়ান রাজনীতিবিদ পঞ্চম বারের মতো শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী হওয়ায় উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মী ও সাধারণ লোকজন।

আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে চাই তারা। দেখতে চায় প্রিয় নেতাকে একজন মন্ত্রী হিসাবে। রাউজানের গণ মানুষের প্রিয় নেতা কেন ফজলে করিম? এমন প্রশ্নের তথ্য অনুসন্ধানে আসে চারটি বিষয়। তৎমধ্যে শান্তি, অগ্রগতি সম্প্রীতি ও পরিকল্পিত উন্নয়ন। উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড পরিদর্শন কালে দেখা যায়, সবর্ত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে আওয়ামীলীগের শাসন আমলে। কাজের নানা তথ্য তুলে ধরে বিরামহীন গনসংযোগে নেমেছে ফজলে করিম চৌধুরী। বক্তব্য রাখছেন বিভিন্ন পথ সভায়। সাথে রয়েছে আওয়ামীলীগের উপজেলা পর্যায়ের নেতা ও স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *