চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে অপহরণের ১ সাপ্তাহ পর কাঠ ব্যবসায়ীর অর্ধ গলিত লাশ উদ্ধাার

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:০৮:২১ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:০৮:২১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের এক সপ্তাহ পর হেলাল উদ্দিন প্রকাশ মোক্তার (৪১) নামে এক কাঠ ব্যবসায়ীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্য মতে ওই কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।মোক্তার গত এক সপ্তাহ থেকে আলীক্ষং এলাকায় নিখোঁজ ছিল। তিনি পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম মাইজপাড়া ৫নং ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটার। গত ১২ ডিসেম্বর কাঠ ক্রয় করার জন্য মুক্তার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকায় যায়। ঐদিন দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয় মুক্তার। তবে ১৭ডিসেম্বর মুক্তারের বড় ভাই মো: কামাল উদ্দিন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরী (নং- ৭২৮) করেন।

নিহতের বড় ভাই কামাল এই প্রতিবেদককে জানান- ‘আমার ভাই নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা ০১৮৫৭৫৮১৫৪০ নাম্বার থেকে ফোন করে আমার ভাইকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে ১৪ ডিসেম্বর অপহরণকারীদের দেওয়া ০১৭৮২৪১০২৫২ নাম্বারে প্রাথমিক ভাবে ৮হাজার টাকা বিকাশ করি। কিন্তু এর পর থেকে ওই নাম্বারটিও বন্ধ হয়ে যায়। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার নিয়ন্ত্রণাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন- দুপুরে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর আলীক্ষ্যং ও বাইশারী পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদরে পাঠিয়েছে। উদ্ধারকৃত লাশটি হেলাল উদ্দিন প্রকাশ মোক্তারের বলে সনাক্ত করেছে তার বড় ভাই মো: কামাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *