চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে বিশাল নির্বাচনী জনসভায়- পাহাড়ের উন্নয়নের জন্যে আবারো নৌকায় ভোট চাইলেন বীর বাহাদুর

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:১৪:০২ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:১৪:০২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি : ইংরেজি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই দিনের নির্বাচনী হাউজ ক্যাম্পেইন শেষে এক বিশাল নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ তথা মহাজোট প্রার্থী পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর বলেছেন,৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন জাতির কাছে এ সুবর্ণ সূযোগের দিন। আর এ সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত পাহাড়ি জনগন। তারা বর্তমান সরকারকে মনে প্রানে ভালোবাসে। কেননা পাহাড়ি জনগনের বিশ্বস্থ বন্ধু হলো প্রথানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পাহাড়ি জনগনের জন্যে শান্তিচুক্তি সহ সব কিছু করেছেন আরো করবেন। তাই ধারাবাহিক উন্নয়নের জন্যে আবারো নৌকায় ভোট চাইলেন।

তিনি আরো বলেন, আজ বসন্তের কোকিলের ঢল নেমেছে। তারা বিগত দিনে পাহাড়ি জনগনের জন্যে কিছুই করেনি। কিন্তু তিনি (বীর বাহাদুর ) সব সময় জনগনের পাশে ছিলেন,আছেন এবং থাকবেনও। তাই সব কিছু কে বিবেচনায় এনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত হাজার-হাজার পাহাড়ি-বাঙ্গালী নারী-পুরুষকে উদাত্ত¡ আহবান জানান এমপি বীর বাহাদুর। গতকাল ১৯ ডিসেম্বর বুধবার সন্ধায় তিনি নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের এ জনসভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক শফিউল্লাহ। সভায় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিউল্লাহ,জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কাজল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইকবাল,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যান অং চাক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারের নের্তৃবৃন্দ।

সভায় বীর বাহাদুরের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দীপক বড়–ুয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কুমার দাশ সহ অর্ধশতাধিক বিএনপির নেতাÑকর্মি। আর সভাপটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। উল্লেখ্য বীর বাহাদুর উশৈসিং এমপি গত সোমবার উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নে এবং গতকাল বুধবার দিন উপজেলার বাইশারী ও সদর ইউনিয়নে ব্যাপক গনসংযোগ শেষে বুধবার সন্ধ্যায় বিশাল এ জন সভায় যোগ দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *