চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নোয়াজিষপুরে লায়ন সরোয়ার্দী সিকদারের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ ও পথ সভা

প্রকাশ: ২০১৮-১২-২০ ২৩:৩৩:৫৫ || আপডেট: ২০১৮-১২-২০ ২৩:৩৩:৫৫

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ করেছে ইউনিয়ন আওয়ামীলীগ। ২০ ডিসেম্বের বৃহস্পতিবার স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন সরোয়ার্দী সিকদারের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী গণ সংযোগে অংশ নিয়েছে। তারা লিফলেট হাতে নিয়ে নয়াহাট, নদিমপুর, বাশঁতলসহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে। পরে এক পথ সভা অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচনী কার্যালয়ে।

এসময় চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার রাউজানে উন্নয়নের পক্ষে এবিএম ফজলে করিম চৌধুরীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, এলাকার মানুষকে এবার বিপুল ভোটে নৌকা প্রতিক বিজয়ী করে উন্নয়নের প্রতিদান দিতে হবে। কাজের মূল্যায়ন করতে হবে নৌকা প্রতিকে ভোট দিয়ে। আমি বিশ্বাস করি ফজলে করিমই একমাত্র যোগ্য নেতা। তার হাতদিয়ে রাউজানে প্রায় ২৭ হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ শেষ হয়েছে। তিনি বলেন, নোয়াজিষপুরকে একটি আধুনিক ইউনিয়নে পরিনত করেছে ফজলে করিম। নোয়াজিষপুর বাসী কৃতজ্ঞ।

৩০ ডিসেম্বর প্রমান করে দেবো এ এলাকার মানুষ উন্নয়নের পক্ষে সর্বোচ্ছ ভোট দিয়েছে। পথ সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, দীল মোহাম্মদ, বখতিয়ার উদ্দিন, মাঈনুদ্দিন, আকতার হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *