আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:২৮:৫৩ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:২৮:৫৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মহাজোট মনোনীত প্রার্থী গত দু’বারের সফল সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, বিগত দশ বছর এ পটিয়ায় কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিই নাই। কোন সন্ত্রাসী, চাঁদাবাজি হয়নি। কঠোর হস্তে দমন করেছি। একটি বাসযোগ্য মডেল উপজেলা শহরে রূপান্তর হয়েছে পটিয়া শহর। ২ হাজার কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান হয়েছে। সংসদ অধিবেশন ও রাষ্ট্রীয় কোন কাজ ছাড়া পটিয়ার বাইরে যাইনি। দিন-রাত আপনাদের সাথে ছিলাম। এ পটিয়া আমার-আপনাদের স্বপ্নের পটিয়া।
এ পটিয়াকে আধুনিক পটিয়া গড়তে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি মঙ্গলবার দিনব্যাপী উপজেলার খরনা ও কচুয়াইয়ে গনসংযোগকালে নির্বাচনী পথসভায় একথাগুলো বলেন। এসময় সামসুল হক চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা রাশেদ মনোয়ার, এ.কে.এম আবদুল মতিন চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্ত্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আবদুল খালেক চেয়ারম্যান, মাহবুবুর রহমান চেয়ারম্যান, এস.এম ইনজামুল হক জসিম, ঋষি বিশ্বাস, এম. এজাজ চৌধুরী, শওকত হাসান লিটন, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, সবুজ বড়ুয়া, ইউনিয়ন আ’লীগ নেতা শহীদুল ইসলাম শামীম, উৎপল সরকার রাজু, সামশুল আলম, জয় প্রকাশ দত্ত, উপজেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনায়ার জসিম উদ্দীন, আবু তৈয়ব, হাসেম মেম্বার, বাবুল মেম্বার, যুবলীগ নেতা মোহাম্মদ নাছির, এনামুল হক মজুমদার, বাপ্পী চৌধুরী, নুরুল আবছার, এস এম এরশাদ, দিদার, ছাত্রলীগ নেতা মাইমুন চৌধুরী, জুয়েল প্রমুখ।