আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:৩১:০৭ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:৩১:০৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আশীষ গোস্বামী, সাজ্জাদ কবির আরজু, সাইফুল ইসলাম, শিমুল ধর সহ নেতৃবৃন্দ। এসময় বদিউল আলম বলেন, জাতির পিতার কন্যার প্রতিক নৌকা।
এদেশের উন্নয়ন অগ্রগতির প্রতিক নৌকা। এ নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনারকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি পটিয়ায় আগামী ২২ ডিসেম্বর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত শ্রমিক সমাবেশ সফল করার আহবান জানান।