আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:৩৪:৫৭ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:৩৪:৫৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ার হুলাইন প্রাইম আইডিয়্যাল স্কুল কর্তৃক এক আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাউছার জাহানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নাছির মুন্সী, বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শামীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি মবিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, মোরশেদুল হক আকবরী, ওয়াকার উদ্দিন তারেক, স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস রেহানা আক্তার প্রমুখ। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।