চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ১০ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:২৫:৪৫ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:২৫:৪৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ১০ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এতে আটককৃতরা হচ্ছেন জিয়াউল হক মিয়া (৩৬) বাস স্টেশন, গাজী মুহাম্মদ শাহাদাত হোসেন (৩০) বড়লিয়া, রেজাউল করিম মিজান (২৬) বড়লিয়া, মো. রোমান (২৭) বেলখাইন, মাহাবুবুল আলম (৫০) বাড়ৈকাড়া, নুরুল আবছার প্রকাশ নেছার (৪৫) বড়লিয়া, মো. ইদ্রিস (২৮), মো. শওকত (২৮) উভয় সাং বেলখাইন, কামাল উদ্দিন (৩৭) মেলঘর, মো. জহুর (৫৮) মেলঘর। এব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, নিয়মিত মামলার আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং যথারীতি আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *