আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:৩৩:১২ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:৩৩:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের হাউজ ক্যাম্পিং অব্যাহত গতিতে এগিয়ে চলছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক শাহজাদা আসাদুজ্জানাম আমিরী তানিম এর নেতৃত্বে এ গণসংযোগ কার্যকম চলছে। এতে অগ্রভাগে নেতৃত্ব দেন পৌল আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, সুরুজ মিয়া, নুরুল ইসলাম, আহমদ নবী, আকতার হোসেন মিয়া, ছাত্রনেতা আরফাত প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন।
এক পর্যায়ে তারা ৯নং ওয়ার্ডের সাংবাদিক আবদুল হাকিম রানার বাস ভবনে এসে ইশতেহার প্রদান করেন। এসময় তাদেরকে স্বাগত জানানো হয়।