চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

প্রার্থীদের সময় কাটছে কুশল বিনিময়ে

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:০৫:৫১ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:০৫:৫১

রফিকুল আলম : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নির্বাচন যতই ঘনিযে আসছে ততো বৃদ্ধি পাচ্ছে প্রচারনা। ফটিকছড়িতে নির্বাচনী প্রচারণা কালে আওয়ামী লীগ, বিএনপি,সতন্ত্র ও ইসলামী ফ্রন্টের প্রার্থীর কুশল বিনিময়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অবতারণা হয়েছে।প্রার্থীদের পরস্পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ নির্বাচনের শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখার আশ্বাস দেন উভয়েই।

এদিকে উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছে প্রার্থীও সমর্থকরা । এ সময় ভোটাদের কাছে ভোট প্রার্থনা সহ কুশল বিনিময় করছেন। প্রচারনার সময় বিভিন্ন স্থানে এক প্রার্থী পড়ছে আরেক প্রার্থীর সামনে; এ ফাকেঁ করছে কুশল বিনিময়। সম্প্রতি প্রচারনার বের হলে মহাজোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে দেখা হয় ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতিকের মোঃ আজিম উল্লাহ বাহারের। এসময় আওয়ামী লীগের প্রার্থী ভান্ডারী হাত বাড়িয়ে দিলে বাহার ও হাত বাড়িয়ে দেন।

এরপর তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এসময় তাদের সঙ্গে থাকা দুই দলে নেতাকর্মীরা নিজেদের শ্লোগান দিতে থাকলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে স্বতন্ত্র আপেল প্রতিকের প্রার্থীএটিএম পেয়ারুল ইসলামের সাথে নাজিরহাট পৌর এলাকায় ধানের শীষ প্রতিকের প্রার্থীর ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদের সাথে ধানের শীষ প্রতিকের মোঃ আজিম উল্লাহ বাহারের সাথে ও হয় কুশল বিনিময়।

তাছাড়া ধানের শীষ প্রতিকের মোঃ আজিম উল্লাহ বাহার জড়িয়ে ধরেছেন এক ভোটরকে। এসব দৃশ্য এখন ফটিকছড়িতে। সে সাথে মাইকিং এ গানে গানে চলছে স্ব স্ব প্রার্থীর প্রচারনা। সব মিলিয়ে উৎসব মূখর পরিবেশ। এ পরিবেশ শেষ পর্যন্ত কত টুকু থাকবে তা সময় বলে দেবে। আর প্রার্থীর সাথে প্রার্থীর কুশল বিনিময়ের দৃশ্য গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তবে এসব কুশল বিনিময়ের ছবি গুলো স্মৃতি হয়ে থাকবে ফটিকছড়ির ৭ লক্ষ মানুষের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *