চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল ও গণ জামায়েত অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১২-২০ ২৩:৩১:২৫ || আপডেট: ২০১৮-১২-২০ ২৩:৩১:২৫

রফিকুল আলম : আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা প্রতীকের সমর্থনে ফটিকছড়ি সদর বিবিরহাটে বিশাল মিছিল ও গণজামায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত এ জামায়েতে ফটিকছড়ির ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে যোগদেন। এসময় পুরো এলাকা নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে উঠে। এরপর বিবিরহাটের মনিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে সকলের অংশগ্রহণে ৭/৮ হাজার লোকের এক বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম সোলাইমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, সাদাত আনোয়ার সাদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ কালু, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, ধর্ম বিষয়ক সম্পাদিকা সেলিনা সফি, কৃষি বিষয়ক সম্পাদিকা রহিমা মুনসুর, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও কেন্দ্রীয় নেতা আফতাবুল বশর মাইজভান্ডারী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রায়হান আহাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, আবু জাফর বুলবুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা যুবলীগ নেতা কামাল পাশা, নাজিরহাট কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, উপজেলা মৎজিবী লীগের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি আলহাজ্ব বেলাল উদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আলমগীর আলম।

সমাবেশে বক্তরা বলেন,আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের সর্ববৃহত উপজেলা ফটিকছড়ির উন্নয়ন অব্যাহত রাখতে হবে। বক্তরা আরো বলেন, নেতা কর্মীদের উদ্যেশে বলেন,এখন থেকে প্রতিটি এলাকায় ভোটারদের সাথে গনসংযোগের মাধ্যমে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *