শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:১৬:১৯ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:১৬:১৯
বাঁশখালী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে বিএনপি ২৩ দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ধানের শীষের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধায় ৬ টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ কালে মধ্যম সরল নতুন বাজারের দক্ষিণ পার্শ্বে প্রবাসী ছাবেরের বাড়ির সামনে পৌছলে সেখানে একদল দুর্বৃত্তরা তাদের উপর গুলি বর্ষন ও হামলা চালায়।
এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল (৬০),মোঃ ছগির (৩৩),আনিচ (৩২),নুরুল হক(৩৫),নুর মোহাম্মদ (৩০) আহত হয় এবং গুরুতর আহত এবং পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন (৩৫) ও মাওলানা শহিদ উল্লাহ (৩২) কে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালী মাঠি বিএনপির ঘাঁটি,জাফরুল ইসলাম চৌধুরীর ঘাঁটি। এজন্য জাফরুল ইসলামের জনপ্রিয়তাকে ভয় পেয়ে তার ওপর আওয়ামী বাহিনী লেলিয়ে দিয়েছে, এই হাতুড়ি বাহিনী তার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করছে। তিনি বলেন, এই হামলার জবাব আপনারা আগামী ৩০ ডিসেম্বর ভোটের ব্যালটের মাধ্যমে দিবে।