চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বিএনপি জন কল্যাণমূলক ইশতেহার দিয়েছে : পটিয়ায় বিএনপি ও ঐক্য ফ্রন্টের প্রার্থী এনামুল হক

প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:২৩:১১ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:২৩:১১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম গতকাল পটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি এক পথসভায় বলেন, বিএনপি তার নির্বাচনী জনকল্যাণমূলক ইশতেহার ঘোষণা করেছে। এর মাধ্যমে এদেশের জনগণের দারিদ্রতা যেমন নির্মূল হবে তেমনি দেশ হবে উন্নত সমৃদ্ধ।

এছাড়াও তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকল মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, দেশে এখনো নির্বাচনের সুষ্টু পরিবেশ নিশ্চিত হয়নি। আমরা প্রচারণায় নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি। তিনি নির্বাচন কমিশনকে নির্বাচনের সুষ্টু পরিবেশ নিশ্চিত করার জন্য উদার্ত্ত আহবান জানান।

এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির অর্থ সম্পাদক মফজল আহমদ চৌধুরী, মো. হারুনুর রশিদ, খলিলুর রহমান বাবু, আবুল কাশেম, রবিউল আলম মেম্বার, হামিদুর রহমান পেয়ারু, নুরুল আলম, আবদুল করিম, নাছির উদ্দিন, আবু বক্কর মো. রাশেদ, জানে আলম, নাছির, হেলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *